প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 25, 2026 ইং
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার।
আজ ২৫ শে মার্চ রোজ বুধবার সকাল ১০ টার সময় রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ নিয়াজ শিশির এর সভাপতিত্বে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল এর সঞ্চালনায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের সমন্নয়ে ২৫ শে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে মার্চ এর কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনীর বর্বরতা লাখো বাঙালির বুকের তাজা রক্ত ঝরিয়ে ছিল লাখো মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনী।
এত কিছুর বিনিময়ে বাঙালি জাতীয় অর্জন করেছিল একটি সার্বভৌম মানচিত্র লাল সবুজের পতাকা।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ নিয়াজ শিশির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, বীরমুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও ইশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মোল্লা, বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার, রাজন মডেল প্রেস ক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম ও রাজৈর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ,সুধী সমাজ সাংবাদিকবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
© দৈনিক চেতনার কন্ঠ